প্রকাশের সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ২

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মহিউদ্দিন রিপনকে আটক করেছে পুলিশ। এছাড়া এঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রিপনের চাচা মোশারফ হোসেনকেও আটক করে পুলিশ।

শনিবার গভীররাতে ঘটনার শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় রিপনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উপজেলার জামালপুর গ্রামে এঘটনা ঘটে। পরে রোববার সকালে আটককৃত দুইজনকে আদালতে ও শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, ঘটনার শিকার শিক্ষার্থী রূপসা মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রীকে গত ২৬ ফেব্রুয়ারী ঘোড়াশালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন রিপনসহ অন্যান্যরা জোরপুর্বক অপহরণ করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন মামলা দায়ের পুর্বক প্রধান অভিযুক্তসহ দুইজনকে আটক পরবর্তী আদালতে ও শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন