চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে আদুরভিটি গ্রামের দুঃখ মার্কেট এলাকায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে একই দিন আদুরভিটি প্রধান বাড়ি জামে মসজিদের সামনে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল হক সরকার বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
আপনাদের সহযোগিতা পেলে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সক্ষম হবো।” তিনি জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আমিন প্রধান, মোজাম্মেল কাজী, আক্তার দর্জি, আহমেদ উল্লাহ দর্জি, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম সরকার, জিয়াউর রহমান, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, মিয়াজী, হাসান ঢালী, নূরে আলম নিঝুম, রোবেল ঢালী, তানভীর, নাফিজসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সভাগুলোতে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। স্থানীয়রা তাদের নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত প্রদান করেন।

মনিরুল ইসলাম মনির