প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১০:৪৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশরাফপুরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

আবু সাঈদ, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনিয়ন ছাত্রদল। পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও উৎসাহ দিতে রোববার এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকেরা জানান, আশরাফপুর ইউনিয়নের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল কলম, স্কেল, ফাইলসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।

আশরাফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বাসার বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মনোবল বাড়ানো এবং ভালো ফলাফলে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পরীক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন চৌধুরী, আশরাফপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রাসেল, সহসভাপতি রাশেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক নূর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মনির পরাজি।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন