প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আবু সাঈদ, কচুয়া
চাঁদপুর জেলা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
​উদ্বোধনকালে প্রধান অতিথি  বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে প্রতিটি শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে এই কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা   জানান, নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। ১২ টি ইউনিয়নে ইপি আই কেন্দ্র ৫১৯৭০ জন, স্কুল কেন্দ্রে ৫০৭২ জন কে ২০.০৪.২৬ থেকে ০৮.০৫.২৬ তারিখ পর্যন্ত।
​
টিকাদান কার্যক্রম সফল করতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন, ডাঃ আসাদউজ্জামান, ডাঃ মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাঃ মোস্তফা কামাল আরেফিন, ডাঃ মামুন সরকার, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খাইরুল আবেদীন স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, নার্সিং সুপার ভাইজার তাছনিম, সিনিয়র ষ্টাফ নার্স আয়েশা বেগম, সুবর্দা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন