প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ১১:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিকদার উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. সরকার শামীম

মনিরুল ইসলাম মনির
জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (জেডএইচ এস ডব্লিউ এমসি এন্ড এইচ)-এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. শামীম বলেন, এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কলেজের শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ০২ মার্চ ২০২৬ তারিখের জেডএইচএসডব্লিউএমসিএন্ডএইচ/২০২৬/৮৭ নম্বর পত্রের প্রেক্ষিতে পূর্ববর্তী গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যানসহ ২ জন শিক্ষানুরাগী সদস্য ও ২ জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য মনোনয়ন দিয়েছেন মাননীয় উপাচার্য।
নবগঠিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ, অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং অধ্যাপক ড. নাসরিন সুলতানা।
সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বে কলেজের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষা ও চিকিৎসা সেবার মান আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমকে গত কয়েকদিন পূর্বে বিপিএমপিএ’র মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন