প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিচর্যা পেলে চাঁদপুরের মেয়েরাও দেশের ফুটবলে ভূমিকা রাখতে পারবে : মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, চাঁদপুরের মেয়েরা ফুটবল খেলছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। একটু পরিচর্যা পেলে চাঁদপুরের মেয়েরাও বাংলাদেশের প্রমীলা ফুটবলে ভূমিকা রাখতে পারবে। আমি আমার সাধ্যমত এই মেয়েদের খেলাধুলা এবং অন্যান্য যে কোন প্রয়োজনে পাশে থাকা সর্বোচ্চ চেষ্টা করব।

২২ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুর শিশু পরিবার মাঠে পৌর নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোশারফ হোসাইন আরো বলেন, বর্তমানে নানা কারণে আমাদের তরুণ প্রজন্ম ভুল পথে ধাবিত হচ্ছে। সেখানে এই খুদে নারী ফুটবলাররা খেলাধুলার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনার স্বপ্ন দেখছে। আমি মনে করি সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। কারণ পরিচর্যা না থাকলে যে কোন কিছুই নষ্ট হয়ে যায়। তাই সম্ভাবনাময় এই খুদে নারী ফুটবলারদের পরিচর্যা প্রয়োজন। আমি বিশ্বাস করি এইরাই একদিন চাঁদপুরের মুখ উজ্জ্বল করবে।

এর আগে আলহাজ্ব মোশারফ হোসাইন চাঁদপুর পৌর নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দায়িত্বে থাকা ফুটবল কোচদের সাথে কথা বলেন।

এ সময় তিনি প্রমীলা ফুটবলারদের জার্সি, জুতা, মাঠের গোলপোস্ট তৈরিসহ সকল সমস্যাগুলো সমাধানের তাৎক্ষণিক প্রতিশ্রুতি দেন। এসময় চাঁদপুর পৌর নারী ফুটবল একাডেমির কোচ মোঃ ইউসুফ ও হারুনুর রশিদসহ

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন