কচুয়া পৌরসভার পলাশপুর জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে এক নিরিহ ও অসহায় পরিবারকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীসহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, পলাশপুর গ্ৰামের মৃত মনিন্দ্র চন্দ্র সরকারের ছেলে নিরাশা চন্দ্র সরকার ও চাচা অরুন চন্দ্র সরকার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। নিরাশা চন্দ্র সরকারের পৈত্রিক সম্পত্তি উপর ঘর নির্মাণ করতে গেলে হয়রানির উদ্দেশ্যে অরুণ চন্দ্র সরকার চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন।
তারা আরো জানান,নিরাশা চন্দ্র সরকারের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের উপর তার চাচা অরুন চন্দ্র সরকার বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার,জোর জুলুম ও নির্যাতন করে আসছে। তাদের পূর্বের ওয়ারিশদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় গুলো ভাগ বন্টন ও যার যার মতো দখলে রয়েছে। কিন্তু নিরাশা চন্দ্র সরকার অসহায় থাকার কারণে একমাত্র তাকে হয়রানি করে যাচ্ছে অরুণ চন্দ্র সরকার।
নিরাশা চন্দ্র সরকার জানান, আমার চাচা অরুণ চন্দ্র সরকার জমিজমার ভাগবাটোয়ার নামে ভিত্তিহীন অভিযোগে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বার বার মিথ্যে মামলা, থানায় সাধারণ ডায়েরি করে পুলিশি হয়রানী করে আসছে। এযাবৎ পর্যন্ত একটি অভিযোগেরও সত্যতা মেলেনি। তার পরেও একটার পর একটা জিডি ও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।
তিনি আরো জানান, চাচা অরুণ চন্দ্র সরকার তার ছেলে দিপু চন্দ্র সরকার বিভিন্ন সময়ে আমাদেরকে হয়রানি ও বহিরাগত লোকজন দিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন। আমাদের পৈত্রিক সম্পত্তি ও আমার দখলি যায়গায় উপর ঘর নির্মাণ করতে গেলে মিথ্যা কাগজপত্র তৈরি করে জমি খারিজ, জাল দলিল ও আদালতে আমাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে জায়গার উপর নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। আমি প্রশাসনের কাছে আমার পরিবার নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানায়।
অরুণ চন্দ্র সরকার জানান, আমাদের সকল কাগজপত্র রয়েছে। আমাদের জায়গা বুঝিয়ে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করেছি। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নিম্ন তফসিলভূক্ত নালিশী ভূমিতে অস্থায়ী স্থিতাবস্থাসহ শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

নিজস্ব প্রতিনিধি