প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ । ১১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়ায় অবস্থিত আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে মাদ্রাসার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মাসরুরুল হক নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হুসাইন।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ আহমাদ নাউম, হুমায়ুন আল কবির ও মো. শিরাজুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসার কার্যক্রমের প্রশংসা করেন।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতেও এ ধরনের সম্মেলন সহায়ক।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন