প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ৬:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ডেন্টাল পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফয়েজ, সম্পাদক মাসুদ

নিজস্ব প্রতিনিধি
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশ করা ডেন্টিস্টদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রেড চিলি রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি (চাঁদপুর জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক, রোটারিয়ান মাসুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।

সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), বিএমটিএ চাঁদপুর-এর সভাপতি আব্দুল মালেক মিয়াজী, সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফার) শামীম পাটোয়ারীসহ চাঁদপুর জেলার ডেন্টাল পরিষদের সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন‌।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন