প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ৬:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম হাসপাতালে ভর্তি: দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া  পৌরসভার  বিএনপির সাংগঠনিক সম্পাদক  ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবক মো: জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, মো: জাহাঙ্গীর আলম তাঁর ডান কানের পাশে টিউমার সংক্রান্ত জটিলতা নিয়ে গত ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। তিনি উক্ত হাসপাতালের  ৫১৮ নম্বর ব্লক কেবিনে চিকিৎসাধীন আছেন। গত ১৮ এপ্রিল বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর টিউমারের সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে।

​চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। সব ঠিক থাকলে আগামী সোমবার (২৭ এপ্রিল) হাসপাতাল থেকে তাঁকে রিলিজ দেওয়া হতে পারে।

​অসুস্থতার এই সময়ে মো: জাহাঙ্গীর আলম কচুয়া পৌরবাসীসহ পুরো উপজেলার আপামর জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন।

​উল্লেখ্য যে, সাবেক কাউন্সিলর আগামী কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন এবং মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতার খবর শুনে নির্বাচনী এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন