প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৮:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উচ্চ শব্দদূষণে শ্রবণশক্তির মানসিক চাপ, অনিদ্রা, হৃদরোগসহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় : ডিসি আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি
শব্দদূষণ নিয়ন্ত্রণে সম‌ন্বিত অংশীদা‌রিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জা‌তিক শব্দ সচেতনতা দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বুধবার (২৯ এ‌প্রিল) সকাল ১০টায় ‌জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ে আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তি‌নি ব‌লেন, শুধু শব্দদূষণ নয় আমা‌দের‌ সমাজ, দেশ ও বিশ্ব‌কে সকল কিছুর দুষণ থে‌কে মুক্ত রাখ‌তে কাজ কর‌তে হ‌বে। আজ‌কে এ আ‌নুষ্ঠা‌নে আ‌লেম সমাজ‌কে দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে। কারন আপনারা প্রতি শুক্রবা‌রে জুমার নামা‌জের সময় শত শত মুস‌ল্লি‌দের সাম‌নে খুতবা প্রদান ক‌রেন। সেসময় শব্দদূষ‌নের বিষ‌য়ে মানুষ‌কে বল‌বেন। আমনারা হ‌চ্ছেন ঈমাম, ঈমাম মা‌নে নেতা, আপনা‌দের কথা সমাজের মানুষ বেশী শু‌নে।
তি‌নি আরও ব‌লেন, শব্দদূষণ এখন একটি নীরব কিন্তু ভয়াবহ পরিবেশগত সমস্যা হিসেবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে। উচ্চ শব্দ শুধু মানুষের শ্রবণশক্তির ক্ষতি করে না, বরং মানসিক চাপ, অনিদ্রা, হৃদরোগসহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক ব্যবহার, নির্মাণকাজে অতিরিক্ত শব্দ সৃষ্টি—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে শব্দদূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি পরিবেশবান্ধব ও শব্দনিয়ন্ত্রিত একটি সুস্থ নগর গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় দিব‌সটির প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন পূর্বক স্বাগত বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. মিজানুর রহমান।
সাংবা‌দিক এম আর ইসলাম বাবুর প‌রিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, চাঁদপুর জেলা ও ট্যাংক ট্রেংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শাহ জামাল গাজী সোহাগ, শিক্ষার্থী জাহিদ হাসান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের বাস চালক আব্দুল আজিজ ঢালী।
এসময় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. হান্নান, জেলা তথ্য অফিসার তপন রায়সহ বিভিন্ন শ্রমিক ইউ‌নিয়‌নের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও স্কাউট সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন