প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ১১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর যুব ঐক্য পরিষদে আহ্বায়ক অপু : সচিব শিপন

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আওতাধীন পৌর কমিটিতে অপু দাসকে আহ্বায়ক এবং শিপন ঘোষকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
২৯ এপ্রিল বুধবার আগামী ৬০ দিনের জন্য শর্ত সাপেক্ষে এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদনে সাক্ষর করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় এবং সদস্য সচিব পার্থ গোপাল দাস।
এদিন কমিটি গঠন সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, সদস্য তপন সরকার,আশিষ মজুমদারসহ অন্যরা।
দায়িত্ব পেয়ে সংগঠনের জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাঁদপুর পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস ও শিপন ঘোষ বলেন, আমাদের এই পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে।যতদ্রুত সম্ভব আমরা ১৫টি ওয়ার্ডে যুব ঐক্য পরিষদের শক্তিশালী কমিটি করে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবী আদায়ে রাজপথে আরও সোচ্চার হবো। আমরা যাতে সবসময় জেলা কমিটির দিক-নির্দেশনা মেনে কাজ করে যেতে পারি সেজন্য সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করছি।
এসময় চাঁদপুর পৌর যুব ঐক্য পরিষদের নবাগত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন