মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজন আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।
শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ হোসেন।
টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর -৫ আসনের সাংসদ মো: মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার( ভুমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।

বক্তব্য রাখেন শ্রমিক দলনেতা জাহাঙ্গীর আলম, রাশেদ আলম হিরা, সোহেল আহম্মদ, পৌর বাজার পরিদর্শক খাজা শাফিউল বাসার রুজমন প্রমূখ।
এসময় হাজীগঞ্জ উপজেলা বাস, সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন স্তবের শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্তবরে শোভাযাত্রা বের করা হয়।

নিজস্ব প্রতিনিধি