প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ১০:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকারি অর্থ ও বরাদ্দ তসরুপে কঠোর বার্তা দিলেন এমপি মমিনুল হক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সংসদ সদস্যের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের (নতুন হলরুম) এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, জনপ্রতিনিধিদের কাজ জনসেবা করা। নির্বাচিত হয়ে, নির্বাচনী ব্যয়ের টাকা কোনোভাবেই সরকারি বরাদ্দের টিআর-কাবিখা প্রকল্প থেকে তোলা যাবে না। সরকারি অর্থের অপব্যবহার রোধে তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয়।
তিনি আরও বলেন, শাহরাস্তি ও হাজীগঞ্জে সিএনজি স্ট্যান্ড থেকে কোনো প্রকার চাঁদা আদায় করা যাবে না। হাট-বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালনা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, এসব কমিটিতে কোনো দলীয় প্রভাব রাখা হবে না; ব্যবসায়ীরাই নেতৃত্ব দেবেন। খাদ্য সহায়তা প্রসঙ্গে এমপি বলেন, গম ও চাল ডিলারের মাধ্যমে বিতরণ না করে সরাসরি শ্রমিকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপনের কথাও জানান। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতিমালা অনুসরণের ওপর জোর দিয়ে তিনি তৃণমূল জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠপর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক থাকার আহ্বান জানান।
জনপ্রতিনিধিদের বক্তব্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা তাদের নিজ নিজ এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, কৃষি সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সভা শেষে প্রধান অতিথি উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম,শাহ মোহাম্মদ আলী,  সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, মো. ফখরুল ইসলাম এফসিএ, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জি. এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মো. সোলেমান   সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে জোবায়েদ কবির বাহাদুর, জহিরুল ইসলাম, আলম বেলাল, মাহতাব উদ্দিন হেলাল, মোশাররফ হোসেন, রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন