বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান শাহাবুদ্দিন সিহাব।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
শাহাবুদ্দিন সিহাব ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বাসিন্দা। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব বলেন, “দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যেতে চাই।”
ফরিদগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

নিজস্ব প্রতিনিধি