প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মিজান লিটনের শ্বাশুরী ইন্তেকাল, দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
স্টাফ রিপের্টার : সাংবাদিক মিজান লিটনের শ্বাশুরী ও চাঁদপুর অগ্রনী ব্যাংকের সাবেক কর্মকর্তা মুকবোল হোসেন খানের স্ত্রী শাহীদা হোসেন শনিবার রাত ১০ঃ৩০ মিঃ উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া পথে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার সকাল ১১টায় চাঁদপুর পৌর ঈদগাঁ  ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী সহ১ ছেলে ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ী বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকায় মিজি বাড়ী। তিনি স্বামী সন্তান সহ চাঁদপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বকুলতলা এলাকায় দীর্ঘ দিন যাবত নিজ বাড়ীতে বসবাস করতেন।
তার ছোট জামাতা চাঁদপুর প্রেসক্লাবের সন্মানিত সদস্য, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মিজান লিটন এবং মরহুমার একমাত্র পুত্র দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্ট মনির হোসেন খান।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোওয়া কামনা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন