প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া সাচার বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিকভাবে জরিমানা করা হয়।

জরিমানা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে প্যাথলজিক্যাল পরীক্ষা ফি আদায়ের কারণে ১০ হাজার টাকা, ডায়মন্ড হসপিটাল অ্যান্ড ল্যাব: অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ১০ হাজার টাকা, গোপাল মেডিকেল হলে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের কারণে ১০ হাজার টাকা জরিমানা, মল্লিক ফার্মেসি: ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের অভিযোগে ১০ হা টাকা জরিমানা, ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট: মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন।

অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অধিদপ্তর সূত্রে জানানো হয়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন