প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্বখাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী এ্যানি

মাসুদ হোসেন
আগামী ১৬ মে চাঁদপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই আগমনকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে বিশ্বখাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পরিদর্শনের সময় মন্ত্রী প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর হমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন। যা ছিলো একটি আন্দোলন ও বিপ্লব। তবে আমাদের উদ্দেশ্যে ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যোমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কয়েকটি স্থানে খালন খনন উদ্বোধন করেছেন। সেই সাথে শাহমাহমুদপুরের এ খালটিও তিনি খননের উদ্বোধন করবেন।
​এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমউল্লাহ সেলিম, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন