প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রেড ক্রিসেন্টের ব্যতিক্রমী বিশ্ব নার্স দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি

মানুষের অসুস্থতার কঠিন সময়গুলোতে যারা নীরবে পাশে থাকেন, দিন-রাত ক্লান্তিহীন সেবায় রোগীদের মুখে ফিরিয়ে আনেন স্বস্তির হাসি- সেই মানবিক যোদ্ধাদের সম্মান জানাতেই হাজীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব নার্স দিবস।

মঙ্গলবার (১২ মে) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম। হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্বরত নার্সদের হাতে ফুল তুলে দেওয়ার সময় সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। অনেক নার্সই এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রেড ক্রিসেন্ট টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুধু ফুলেল শুভেচ্ছাতেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। পুরো হাসপাতালজুড়ে চালানো হয় সচেতনতামূলক প্রচারণা, মাইকিং এবং রোগীদের সরাসরি বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ প্রদান। মানবিকতা, সম্মান ও সচেতনতার সমন্বয়ে দিনটি যেন হয়ে ওঠে সেবাদানকারীদের প্রতি ভালোবাসা জানানোর এক অনন্য মুহূর্ত।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা, গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত, দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা মোঃ ইউসুফ, যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, সামিয়া ইসলাম মিলি, নাঈম, আবির, ওমর, সাকিব, ফাহিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

একটি লাল গোলাপ হয়তো খুব ছোট উপহার, কিন্তু ভালোবাসা আর সম্মানের ভাষা কখনো ছোট হয় না। হাজীগঞ্জে বিশ্ব নার্স দিবসে সেই ভালোবাসারই এক মানবিক উদাহরণ হয়ে থাকলো রেড ক্রিসেন্টের এই আয়োজন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন