প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬ । ১০:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের আগমন উপলক্ষে হান্নান মিয়াজীর নেতৃত্বে চাঁদপুরে স্বাগত মিছিল

নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় থেকে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হান্নান মিয়াজীর নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান মাঝি, যুগ্ম আহবায়ক এনামুল হক জনি, জাকির হোসেন ভুট্টু, ফজলুর রহমান, সদস্য অ্যাডভোকেট মো.সানিসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিএনপির বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। ১৬ মে শনিবার তারেক রহমানের চাঁদপুর আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন