প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৮:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শরিয়তপুর চি‌কিৎস‌কের উপর হামলার প্রতিবা‌দে চাঁদপু‌রে মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী

শরিয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন ক‌রেছে।

সোমবার (১৮ মে) দুপু‌রে চাঁদপুর প্রেসক্লা‌বের সম্ম‌ুখে সারা‌দে‌শের ন‌্যায় চাঁদপু‌রে মানববন্ধন কর্মসূ‌চি‌তে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধ‌ারন সম্পাদক সাংবা‌দিক জি এম শাহী‌নের প‌রিচালনায় বক্তব রা‌খেন, চাঁদপুর জেলা ড‌্যা‌ব এর সভাপ‌তি ডা. মোবারক হোসেন চৌধূরী, সি‌নিয়র সহ সভাপ‌তি ডা. জাহাঙ্গীর হো‌সেন খান, সা‌বেক সদস‌্য স‌চিব ডা. সৈয়দ আহ‌মেদ কাজল, সনাক সভাপ‌তি আগলমগীর হো‌সেন।

এসময় বক্তরা ব‌লেন, শরিয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলা কোনভা‌বেই মে‌নে ন্য়ো যায় না। এ ন‌্যাকারজনক হামলার সুষ্ঠ বিচার না হ‌লে আমরা বেসরকারি হাসপাতাল, ক্লি‌নিকগু‌লো একযো‌গে সেবা প্রদান বন্ধ তর‌তে বাধ‌্য হ‌বো। আমরা কোনভা‌বেই স্বাস্থ‌্য সেবায় ম‌বের রাজত্ব কা‌য়েম হ‌তে দেব না। সরকা‌রের প্রতি আমারা এ হামালার দ্রুত বিচারের দাবী জানা‌চ্ছি।

এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সহ সভাপ‌তি মোস্তাক আহ‌মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, শামছুল আলম, মহ‌সীন ভূঁইয়া, ‌কোষাধ‌্যক্ষ খোকন চন্দ্র সরকার, সাংগঠ‌নিক সম্পাদক আবু সু‌ফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক সঞ্জয় সূত্রধর, কার্যক‌রি সদস‌্য মোঃ মাহবুবুর রহমান (আল আকসা ডায়াগ‌নষ্টিক), সঞ্জয় কুমার, ( গ্রীন লাইফ ডায়াগনস্টিক) সিদ্দিকুর রহমান ( অস্থা ডিজিটাল) কাউয়ুম খান( মেডিনোভা মেডিকেল) বাবুল মিয়া ( মুন হাসপাতাল) কামরুল ইসলাম যুগলু (‌ফেমাস হাসপাতাল), সুজন সরকার (‌পিয়ার‌লেস), প্রবীর সরকার (‌বেল‌ভিউ হাসাপাতাল), জু‌য়েল (আল মানার), কবির খান ( চাঁদপুর ডিজিটাল ডা:) কাইয়ুম খান (‌মে‌ডি‌নোভা), নজরুল ইসলাম (‌সি‌টি হাসপাতাল), শাহআলম (আধু‌নিক ডায়াগ‌নি‌ষ্টিক)সহ বি‌ভিন্ন হাসপাতাল, ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টা‌রের মা‌লিক, প্রতি‌নি‌ধি ও কর্মচারীগণ উপ‌স্থিত ছি‌লেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন