প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৯:৫১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শিক্ষামন্ত্রীর পক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন এমপির পক্ষ থেকে উপকারভোগীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে উপজেলা বিএনপির আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ আজিজ মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদার,সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন