”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু?
ছবিতে শুয়ে থাকা এই ছোট্ট নিষ্পাপ শিশুটি আমার আপন চাচাতো ভাই, নাম মোঃ রহিম। বয়স খুবই কম, অথচ এই বয়সেই সে এক কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি। রহিম দীর্ঘদিন ধরে মারাত্মক হাম (Measles) রোগে আক্রান্ত, কিন্তু দুর্ভাগ্যবশত তার শরীর শুধু হামেই সীমাবদ্ধ নয়; সঠিক ও উন্নত চিকিৎসার অভাবে তার শরীরে আরও বিভিন্ন ধরনের জটিল রোগ বাসা বেঁধেছে। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
সে মকিমাবাদ (৪নং ওয়ার্ড, দরগা বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ ইকবাল এবং মায়ের নাম কাজল বেগম।
রহিমের বাবা একজন CNG চালক অত্যন্ত সাধারণ মানুষ। বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসার এত বড় ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অর্থাভাবে চোখের সামনে নিজের সন্তানকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছেন অসহায় বাবা-মা। টাকার অভাবে আজ তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম।
আমাদের সামান্য একটু অবদান, একটুখানি সহানুভূতি হয়তো এই নিষ্পাপ শিশুটিকে আবার সুস্থ সুন্দর পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। আপনাদের দেওয়া যাকাত, ফিতরা কিংবা সামান্য সাহায্যই হতে পারে রহিমের বেঁচে থাকার শেষ অবলম্বন।
আসুন, আমরা যে যার সাধ্যমতো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য পাঠান নিচের ঠিকানায়:
সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ (Personal): [01609677819, +880 1811-839204]
যোগাযোগের নম্বর: [01874-661149]
বিশেষ অনুরোধ: যদি আর্থিক সাহায্য করতে নাও পারেন, দয়া করে পোস্টটি একটু শেয়ার (Share) করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো দয়াবান মানুষের কাছে এই আবেদনটি পৌঁছে দিতে পারে।

প্রেস বিজ্ঞপ্তি