প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেবপুর দরবার শরীফের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর  হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চাঁদপুর সদরের দেবপুর দরবার শরীফ  উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২২ মে )বাদ জুমা দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দেবপুর দরবার শরীফের পীর মুফতি আল্লামা নূর মোহাম্মদ আরিফিনের সভা প্রধানের অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কাজী  দীন মোহাম্মদ ,মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার সাইফুল ইসলাম ,দেলোয়ার মাস্টার প্রমূখ।

দেবপুর দরবার শরীফ ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা, মসজিদ-মাদরাসায় আক্রমণ এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব সহিংসতা বন্ধ ও সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও নির্যাতিতদের মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন