পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে ১ হাজার ৯শ’ ৫৮জন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে এ চাল বিতরণের উদ্বোধন করেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, চাল বিতরণের ট্যাক অফিসার উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিন, ইউপি সচিব মানসী সাহা, প্যানেল চেয়ারম্যান আবদুল মজিদ প্রধান, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, মোস্তফা খন্দকার, শামীম মিয়াজী, খোকন দেওয়ানজী, তাপস চন্দ্র সরকারসহ অন্যান্য ইউপি সদস্যরা।

মোজাম্মেল প্রধান হাসিব