প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৮:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন অভিনেতা আবুল কালাম আজাদ সৈকত

সাইদ হোসেন অপু চৌধুরী

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ লাভ করেছেন অভিনেতা আবুল কালাম আজাদ সৈকত।

শনিবার (২৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ সভায় যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে তাকে এ সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়।

সদস্যপদ প্রদানের আগে অনুষ্ঠিত সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, ডি এ তায়েব, আরমান, জয় চৌধুরী, সুব্রত চৌধুরী কমল, মুক্তিসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাৎকারে অভিনয় জীবনের নানা দিক তুলে ধরে প্রশংসা অর্জন করেন আবুল কালাম আজাদ সৈকত।

সদস্যপদ লাভের অনুভূতি প্রকাশ করে আবুল কালাম আজাদ সৈকত বলেন, দীর্ঘ অভিনয় জীবনে নানা ব্যস্ততার কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। অবশেষে দেশের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ শিল্পী সংগঠনের সদস্য হতে পেরে আমি সত্যিই আবেগাপ্লুত ও আনন্দিত। এটি আমার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও বলেন, শিল্পী সমিতির সদস্যপদ শুধু একটি পরিচয় নয়, এটি একজন শিল্পীর দীর্ঘ পরিশ্রম, নিষ্ঠা ও দর্শকের ভালোবাসার স্বীকৃতি। আমার অভিনয় জীবনের পথচলায় যারা সবসময় পাশে ছিলেন—সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

তিনি সদস্যপদ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনে নিয়মিত ও মানসম্মত কাজের মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন