প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ১:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা বাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল ইসলাম প্রধানিয়া

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে  বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়া  উপজেলার কাদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম প্রধানিয়া।
ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় শরিফুল ইসলাম প্রধানিয়া বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।
সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। স্বস্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের
কল্যানে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন।
তিনি আরও বলেন, ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তিনি সবার জীবনে প্রতিটি দিন ঈদের মতো আনন্দময় হয়ে ওঠার কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন