প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২৬ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের শুভেচ্ছা

মাসুদ হোসেন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার।
ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তাজুল ইসলাম হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
তিনি বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন সহ চাঁদপুর জেলাবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন