প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারী দিবসে সংগীতশিল্পী ইতু চক্রবতীকে চর্যাপদ একাডেমির সংবর্ধনা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : আর্ন্তজাতিক নারী দিবসে চাঁদপুরের প্রবীণ সংগীতশিল্পী ইতু চক্রবতীকে সংবর্ধানা প্রদান করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। মঙ্গলবার ৮ মার্চ বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সোমা দত্তের বাসভবনে একজন সফল ও সংগ্রামী নারী হিসেবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ কাগজের সম্পাদক কবি প্রণব মজুমদার, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি রুপক কুমার রক্ষিত ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

এসময় উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ এবং কবি সজীব মোহাম্মদ আরিফ।

অন্ষ্ঠুানে ইতু চক্রবতীর সাংস্কৃতিক সাধনার দীর্ঘপরিক্রমা ও নানাবিধ অভিজ্ঞতার কথা তার মুখ থেকে উঠে আসে। তার শিল্পসাধনার প্রতি সম্মান জানিয়ে চর্যাপদ একাডেমি পরিবারের পক্ষে তাকে সংবর্ধিত করা হয় বলে জানিয়েছেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন