প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ চারজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলার চান্দ্রা এলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এস.আই আমজাদ আলী চৌধুরী, এস.আই মো. হুমায়ুন কবির, এ.এস.আই মাসুদুল হক ও এ.এস.আই জুমায়েত জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আনিছুর রহমান (২২) ও মনির হোসেন (২৮), এবং ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাদেমুল ইসলাম বাবু পাটওয়ারী (৩৭) ও মিঠুন পাটওয়ারী (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ফরিদপুর থেকে ইয়াবার চালান নিয়ে ফরিদগঞ্জে আসেন আনিছুর রহমান ও মনির হোসেন। পরে তারা স্থানীয় দুই ব্যক্তির কাছে মাদক সরবরাহের চেষ্টা করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এলাকায় প্রবেশ করেছিল। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণের বাইরে আরও মাদক কোথাও সরবরাহ করা হয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আনিছুর রহমান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে এবং মনির হোসেন একই উপজেলার আবদুর রশীদের ছেলে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে খাদেমুল ইসলাম বাবু পাটওয়ারী মদনেরগাঁও গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে এবং মিঠুন পাটওয়ারী একই এলাকার আরিফ পাটওয়ারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার (ওসি তদন্ত) আল-আমিন তালুকদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন