প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুরে ডুবে ১৭ মাসের শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মুনতাসির শাহাদাত (১৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শাহরাস্তি পৌরশহরের  সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসির ওই গ্রামের দিঘীর পূর্বপাড় এলাকার মঞ্জুর হোসেন ও রুমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে বাড়ির উঠানে খেলছিল মুনতাসির। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন শিশুটির বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ।

এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন