প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে অভিযুক্ত ৬ আসামি আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর-১২০/২৫ (শাহরাস্তি) মামলার আসামি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম  ইউপির রাজাপুর গ্রামের মৃত মাস্টার আব্দুল হাইয়ের ছেলে মোঃ নুরুল আলম (৩৫)-কে  আটক  করেন।
একই সময়ে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর-১০১/২৪ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি  উপজেলার চিতোষী পূর্ব ইউপির শিমাইল (বৈরাগী বাড়ি) গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে আলমগীর হোসেন ওরফে লতা আলমগীরকে আটক  করেন।
অপরদিকে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর-  ২৪১৩/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহরাস্তি উপজেলার সূচীপাড়া  ইউপির  শোরশাক গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসানকে আটক করেন।
এদিকে একই দিনে নিয়মিত একটি মামলায় আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার  চিতোষী পশ্চিম  ইউপির শবিপুর (বড় বাড়ি) গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সুজন (৪০), মৃত আদম আলীর ছেলে আব্দুল মন্নান (৫০) এবং আব্দুল মন্নানের ছেলে কাইয়ূম (২২)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন পরোয়ানা ও নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। তাদের সবাইকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত, দুজন পরোয়ানাভুক্ত এবং তিনজন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি রয়েছেন। সকলের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন