প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে লাখ টাকা নিয়ে নিখোঁজ দোকান কর্মচারী তানভীর

অনলাইন ডেস্ক

এক লাখ টাকা নিয়ে নিখোঁজ রয়েছেন, তানভীর হোসেন (১৮) নামের এক তরুন। সে হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারস্থ সুজন ডেকোরেটর ও কনফেকশানীর কর্মচারী। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কাশিমপুর মজুমদার বাড়ি থেকে ডেকোরেটরের মালামাল ফেরৎ আনার কথা বলে দোকান থেকে বের হয়ে আজ পর্যন্ত ফিরে আসেনি।

সুজন ডেকোরেটর ও কনফেকশানীর সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন বতু বলেন, গত একবছর যাবৎ ডেকোরেটরের কাজের পাশাপাশি আমার কনফেকশনারি দোকান এককভাবে দেখাশুনা করে আসছে তানভীর। এরমধ্যে সে মোটামুটি বিশ্বস্ত হয়ে ওঠে। যার কারণে আমি আমার দুই দোকানের টাকা-পয়সা ক্যাশে জমা রাখি এবং কনফেকশনারি দোকানের লেন-দেন তাকে দিয়ে করাই।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) সকালে সে ডেকোরেটরের মালামাল ফেরৎ আনতে গিয়ে সকাল থেকে দুপুর হয়ে যায়। কিন্তু ফিরে আসেনি। এরপর আমি তাকে বেশ কয়েকবার ফোন দেয়। সে ফোন রিসিভ না করায় আমার কিছুটা সন্দেহ হয়। তারপর দেখি, আমার ডেকোরেটরের গচ্ছিত ও কনফেকশনারি দোকানের প্রায় এক লাখ টাকা ক্যাশে নেই।

তিনি বলেন, যখন দেখি ক্যাশে টাকা নেই। সেও ফোন ধরে না। তখন বিষয়টা আমি তার মাকে (সুমি বেগম) জানাই। পরে তিনি তানভীরকে ফোন দিলে সে কাজের উদ্দ্যেশ্যে ঢাকা গিয়েছে এবং আমার দোকান থেকে টাকা নিয়েছে বলে তার মাকে জানায়। এরপর আমি ও তার মা বাড়িতে তাকে ফিরে আসার জন্য বলি। কিন্তু সে ফিরে আসনি। এমনকি গতকাল বিকাল থেকে তার ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

আনোয়ার হোসেন বতু সংবাকর্মীদের বলেন, যেহেতু আমার দুই দোকানের প্রায় এক লাখ টাকা নিয়ে সে নিখোঁজ রয়েছে। আসলেই ঢাকা গেছে, নাকি অন্য কোথায় গেছে। নাকি কারো পাল্লায় (প্ররোচনায়) পড়েছে। যদি কোন অঘটন বা দুর্ঘটনা হয়ে থাকে। তাই, আমি ও তার মা চিন্তিত। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে এই নম্বরে 01717-951290 যোগাযোগ করার অনুরোধ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন