প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৯:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ ১৪ বছরের শাওন

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় জুমার নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম শাওন তালুকদার। সে বলাখাল গ্রামের বাসিন্দা এবং এমরান তালুকদার ও কুলছুমা বেগমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (আজ) দুপুরে বলাখাল রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাওন। নামাজের পর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শাওনের গায়ের রং কালো। নিখোঁজ হওয়ার সময় তার মাথায় সাদা টুপি, গায়ে গোলাপি রঙের পাঞ্জাবি এবং ক্রিম রঙের পায়জামা ছিল।

কোনো স্বহৃদয়বান ব্যক্তি শাওনের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

০১৮২৪-৯৮৮২০০
০১৭৮৬-৯৭৪০০৩

শাওনের পরিবার সন্তানের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন