প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৯:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুকুর ভরাটে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে নিজস্ব পুকুর বালু দিয়ে ভরাটকালে দলীয় পোলাপাইনকে চা নাস্তা খাওয়াতে হবে জানান দিয়ে শহিদুলের থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা ফারুক। তিনি বালিয়া ইউনিয়ন বিএনপির নেতা পরিচয় দিয়ে এ চাঁদা নেয়ায় বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা তার শাস্তির দাবী জানিয়েছেন।

৫ জুন শুক্রবার শহিদুলের থেকে ফারুকের ১০ হাজার টাকা চাঁদা নেয়ার স্বীকারোক্তিমূলক একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে শোনা যায়, শহিদুল অসহায় কন্ঠে জানাচ্ছেন তার কুয়ো ভরাটের কাজ এখনো চলমান। পিকঅ্যাপ দিয়ে কূয়োতে বালু ভরাট করছেন তিনি। আর এ কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন ইউনিয়ন বিএনপি নেতা ফারুকের কাছে। যেখানে ফারুক প্রাথমিক পর্যায়ে পোলাপাইনকে চা নাস্তা খাওয়ানোর কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। বর্তমানে তিনি আতঙ্কিত রয়েছেন।

এদিকে এমন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফারুকের পক্ষে কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই অভিযোগের সত্যতা যাচাই ও দলীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দলীয় হাইকমান্ড ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীলরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন