দেশ ও মানুষের কল্যাণে স্লোগান কে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন চাঁদপুরের সন্তান আকাশ মিয়াজী।
৯ জুন মঙ্গলবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম মাহমুদ ঘোষণা প্রদান করে।
পূর্বের সম্পাদক ও প্রকাশক শারীরিক অসুস্থতার কারণে পত্রিকাটির মালিকানা পরিবর্তন চেয়ে গত বছরের ২৮ শে এপ্রিল আবেদন করেন।
দীর্ঘ তদন্ত শেষে মো: আকাশ মিয়াজীকে সম্পাদক ও প্রকাশক হিসেবে ঘোষণা দেন।
২০২২ সালে একই দপ্তর থেকে পূর্বের সম্পাদক ও প্রকাশক পত্রিকাটির ডিক্লারেশন নেন ।
প্রকাশনা আইন অনুযায়ী পূর্বের সম্পাদক ও প্রকাশক এর অনুমতিতে ও উপস্থিতে মো: আকাশ মিয়াজী কে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে ঘোষণা দেন রাষ্ট্র।

নিজস্ব প্রতিনিধি