প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১০ মে ২০২৬ ইং তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ-এর ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কে এম ইশমাম। সদস্য হিসেবে রয়েছেন হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মোঃ ফয়সাল খন্দকার-কে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক এমদাদ হোসেন খান।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন