প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকার কচুয়া বাজারে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে কচুয়া বাজারে ভেটেরিনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণের অপরাধে তাছনিম ট্রেডার্সের মালিক ও অজিত ভেটেরিনারি মালিককে পাঁচ হাজার করে দশ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও কাইয়ুম গোশত দোকান,কাউছার পোল্ট্রি ও নাছিম পোল্ট্রি দোকানের মালিক কে দুই হাজার করে ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু নাছির।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.সাকাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি হাজী মো.তরিকুল ইসলামসহ কচুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন