প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দেয়াল ধসে নিহত শিক্ষার্থীর পরিবারকে শিক্ষামন্ত্রীর আর্থিক সহায়তা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার বদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লুকোচুরি খেলতে গিয়ে দেয়াল ভেঙে পড়ে নিহত শিক্ষার্থী পরিবারকে আর্থিক সহায়তা করলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল নিহত শিক্ষার্থী ইয়াসিন হোসেন তামিম বাবা সোলাইমান হোসেনের কাছে অনুদান চেক তুলে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছির উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার প্রমুখ।
নিহত শিক্ষার্থী ইয়াসিন হোসেন তামিম উপজেলার বদুরপুর গ্ৰামের সোলাইমান হোসেনের ছেলে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার জানান, ইয়াসিন হোসেন তামিম বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। গত (১১জুন) বৃহস্পতিবার দুপুরে বিরতির সময় ভবনের দ্বিতীয় তলায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে সবেমাত্র ইটের গাঁথুনি দেয়া দেয়াল ইয়াসিন হোসেন তামিম উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন