প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৬:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া রঘুনাথপুর উবি’র সভাপতি হলেন জান্নাতুল আলম আলমগীর

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর উচ্চ  বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হলেন, কচুয়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক মেধাবী ছাত্র নেতা জান্নাতুল আলম আলমগীর।
রবিবার (২৪ মে)  কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি স্বপন চন্দ্র শীল এবং অভিভাবক প্রতিনিধি সদস্য মাহবুব আলম।
চিঠিতে বলা হয় বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য সভাপতির মানোন্নয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।
এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন শিক্ষা বোর্ড।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি জান্নাতুল আলম আলমগীর  আকর্ষণীয় ব্যক্তিত্ব ও পরিছন্ন নেতৃত্বের অধিকারী । তিনি শিক্ষানুরাগী ও সমাজ সেবক । সমাজের উন্নয়ন অবকাঠামো খেলাধুলা সাধারণ মানুষের পাশে সকল বিপদ – আপদে সুখে-দুঃখে জনগণের পাশে থাকার বিশেষ গুণ রয়েছে তার।
নব-গঠিত এডহক কমিটির সভাপতি জান্নাতুল আলম আলমগীর বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা,নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব। এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী আপাসহ শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন