প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৬:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কচুয়ার অধ্যক্ষ মাওলানা এমএ বাশার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ কচুয়ার কৃতি সন্তান মাওলানা এমএ আবুল বাশার। তাঁর গ্ৰামের বাড়ি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্ৰামের বলি মাহমুদ হাজী বাড়ির মরহুম সাহেদ আলী মেম্বারের সুযোগ্য বড় সন্তান।

অধ্যক্ষ মাওলানা এমএ আবুল বাশার একাধিকবার জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান লাভ করেছেন। শিক্ষকতা জীবনে তিনি ছাত্র/ছাত্রীদের ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি আমলের প্রতি গুরুত্ব দিয়ে প্রকৃত আলেম তৈরী করাই ছিল তার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ।

মানসম্মত লেখাপড়া এবং আশানুরূপ সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের পাশাপাশি অধ্যক্ষ মোঃ আবুল বাশারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।তিনি অত্র মাদ্রাসার দীর্ঘ ৩৭ বছর যাবৎ দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। ভাইস প্রিন্সিপাল হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করার পর একই প্রতিষ্ঠানে ৩০ বছর যাবৎ প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২০২৯ সালের মার্চ মাসে তিনি অবসরে যাবেন। তিনি এর পূর্বেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপদলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের হাত থেক সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রহুল্লাহ,মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আশরাফুল আলম আরো অনেক।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান প্রধান নির্বাচিত হওয়ায় মাওলানা এমএ আবুল বাশারকে ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলূম কামিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের অভিভাবকরাও তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানান, মাওলানা আবুল বাশার সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও নৈতিকতার দিক থেকে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন