প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১১:১১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোর পথে যুব ঐক্য সংঘের আত্মপ্রকাশে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি
আলোর পথে যুব ঐক্য সংঘের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের হাজী শরীয়তউল্লাহ  সড়ক অটো স্ট্যান্ডে (১৩ জুন) শনিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফয়েজ আহমেদ বলেছেন, গত ১২ ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরের দিন থেকে এমপি মহোদয় শেখ ফরিদ আহমেদ মানিক স্যার  চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং,দখলবাজ, দালাল এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
এমপি মহোদয় নিজ দলীয় নেতাকর্মীদের নিজের হাতে ধরিয়ে দিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আদালতে সোপর্দ করেছি। শুধু তাই নয় বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় বিএনপি নেতৃবৃন্দ মাদক ব্যবসায়ীদেরকে মাদকসহ ধরে রেখে আমাদেরকে খবর দিয়েছে, থানা পুলিশ দিয়ে জব্দ তালিকা করে আলামত সহ আসামিদেরকে থানায় নিয়ে এসেছে মামলাও দিয়েছি।
তিনি আরো বলেন, স্যার আইন-শৃঙ্খলার পাশাপাশি  সমাজে শিথিলতা বজায় থাকে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে  এ লক্ষ্যে এমপি মহোদয় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।  পাশাপাশি উন্নয়নমূলক কাজও করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুর সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিন্টু কাজী, তরপুচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল শেখ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিজি, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচএম নিজামুদ্দিন, তরপুচন্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী, সেবক দল নেতা মোহাম্মদ সিদ্দিক খন্দকার, আলোর পথে যুব ঐক্য সংঘের আহবায় শরীফ ছৈয়াল, সদস্য সচিব আহমেদ জুয়েল।
অনুষ্ঠান পরিচালনা করেন এইচ এম জাকারিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন