প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কাঠামো গতিশীল ও পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকার তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, কচুয়া স্বেচ্ছাসেবক দলের সবাই আন্তরিক ভাবে দলের জন্য কাজ করতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ভাইয়ের সকল নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাজ করতে হবে ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল খালেক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা,সাধারণ সম্পাদক মমিন হোসেন জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নিপা আক্তারসহ উপজেলার ১২টি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা জানান, আলোচনা সভায় কচুয়া পৌরসভা, উপজেলা ১২টি ইউনিয়ন ও সব গুলো ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যারা দুঃসময়ে হামলা মামলা ও জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছে, ওই সকল কর্মীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মূল্যায়ন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন