প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর গনি মডেল উবি’র সভাপতি এড. শামসুল ইসলাম মন্টু

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম গনি মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১১ জুন বোর্ড কর্তৃপক্ষ আগামী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন চাঁদপুরের সিনিয়র আইনজীবী ও রাজনীতিবিদ এড. শামসুল ইসলাম মন্টু। সদস্য সচিব (পদাধিকারবলে) হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি ফেরদৌস আরা বেগম এবং অভিভাবক প্রতিনিধি মো. খোরশেদ আলম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ জানান, শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে নতুন এডহক কমিটি কার্যক্রম শুরু করেছে। আগামীকাল নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন