প্রকাশের সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

অনলাইন ডেস্ক

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ বুধবার সকাল ১১ টায় শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আল মামুন পাটওয়ারী, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা শহিদুল ইসলাম, গভর্নিংবডির সদস্য ও ইউপি সদস্য আবু সাঈদ বেপারী,মোঃ মফিজুল ইসলাম খন্দকার, শিক্ষক -শিক্ষিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন