প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৯:১০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে মো. রবিউল (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে ঘটনাস্থল থেকে কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই রাতে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে মকিমাবাদ স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহবুব আলম বাবলু (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন