প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১২:১৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৬ মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১০ আসামি আটক

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক, চুরি ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবা, ২০ পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম গাঁজাসহ মোট ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। একই সময়ে এক সাজাপ্রাপ্ত আসামি, দুই চুরি মামলার সন্দেহভাজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে আটক করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় একদল চৌকস পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স এসব অভিযান পরিচালনা করেন।
১৮ জুন পরিচালিত অভিযানে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির  দৈকামতা গ্রামের জমাদ্দার বাড়ির সামনে বসুপাড়া-দৈকামতা সড়কে অভিযান চালিয়ে দৈকামতা গ্রামের হাছান আলী জমিদার বাড়ির মোঃ মজিবুর রহমানের ছেলে ছাইম (১৯) এবং একই গ্রামের পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোঃ আরমান হোসেন (২০)-কে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।একই দিনে চিতোষী পূর্ব ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের অছিম উদ্দিন বেপারী বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ উজ্জল হোসেন ওরফে রনি (২৪)-কে খেড়িহর গ্রামের পুরাতন দিদার মসজিদের সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে শাহরাস্তি মডেল থানার একটি চুরি মামলার তদন্তে হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের মিজি বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে জনি হোসেন (২১) এবং রায়চো গ্রামের মিজি বাড়ির মৃত এসু মিয়ার ছেলে মিন্টু (২৯)-কে আটক করা হয়।
একই দিনে শাহরাস্তি উপজেলার বেরকী গ্রামের ছোয়ানী বাড়ির শহিদুল ইসলামের ছেলে সোহেল হোসেন (৩৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে পুলিশ। ১৭ জুন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর গ্রামের আরন গাজী বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে আবু আহম্মদ (৬০)-কে খিলা-বিজয়পুর সড়কে নুরুল ইসলাম মাস্টার বাড়ির সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের বড় বাড়ির মৃত ইউছুফ আলীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন ওরফে বাবু (৩৩)-কে ৯ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
এদিন আরও এক অভিযানে চিতোষী গ্রামের ইমাম হোসেনের ছেলে মামুন হোসেনকে আটক করা হয়। তিনি সিআর-১৭৫৩/২১ (কোতয়ালী) মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৭ লাখ টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত ছিলেন।
এর আগে ১৬ জুন মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের কালিয়াপাড়া-কচুয়া সড়কে আমিন সওদাগরের বাড়ির সামনে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেহজংপুর ইউনিয়নের লক্ষীপুর (শেখ বাড়ি) এলাকার মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মোঃ দুলাল হোসেন (৪৬)-কে ১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি বর্তমানে শাহরাস্তি পৌরসভার ঘুঘুশাল এলাকায় ওবায়দুল হক পাটোয়ারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আটককৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুলাল হোসেনের বিরুদ্ধে এফআইআর নং-১৮, জিআর নং-১৬৩; শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে এফআইআর নং-২১, জিআর নং-১৬৬; আবু আহম্মদের বিরুদ্ধে এফআইআর নং-২২, জিআর নং-১৬৭; উজ্জল হোসেনের বিরুদ্ধে এফআইআর নং-২৩, জিআর নং-১৬৮ এবং ছাইম ও আরমান হোসেনের বিরুদ্ধে এফআইআর নং-২৪, জিআর নং-১৬৯ রুজু করা হয়েছে। ইয়াবা সংক্রান্ত মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং গাঁজা উদ্ধারের মামলাগুলো একই আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে অথবা সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক, চুরি, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন