প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৯:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক কে এম মাসুদের বাবা-মায়ের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

 দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদের মরহুম পিতা ও মাতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল রহমান।
চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের উদযাপন পরিষদের আহবায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের আহবায়ক শরীফ চৌধুরী, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এইচ আহছান উল্লাহ, চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের উদযাপন পরিষদের উপদেষ্টা এমদাদুল হক মিলন।
দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম, চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের উদযাপন পরিষদের যুগ্ম- আহবায়ক বোরহান উদ্দিন ডালিম, আশিক খান, সমন্বয়কারী সাইদ হোসেন অপু চৌধুরী, সাংবাদিক এম এম কামাল।
উল্লেখ্য. গত ৯ জুন মঙ্গলবার রাত পৌনে ১২ টায় কে এম মাসুদের মা ইন্তেকাল করেছেন এবং গত ২০২৫ সালের ২৬ নভেম্বর পিতা ইন্তেকাল করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন