প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশীয় ফল উৎসব

নিজস্ব প্রতিনিধি

দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেছ বাজারস্থ বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের নার্সারি থেকে ৫ম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তারা দেশজ ফল আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, লিচু, লটকন, করমচা, কাঠ লিচু নুইন্না, করা, আমড়া, কামরাঙ্গাসহ নানা ধরনের ফলের পরিচিতি তুলে ধরার পাশাপাশি এসব ফলের পুষ্টিগুণ, ঔষধি উপকারিতা এবং মানবদেহের জন্য গুরুত্ব সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণচঞ্চল ও শিক্ষণীয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপনা ও দেশীয় ফল সম্পর্কে তাদের জ্ঞান দেখে সন্তোষ প্রকাশ করেন।

ফল উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রেণিভিত্তিক তিনজন করে বিজয়ী নির্বাচিত করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ, অধ্যক্ষ আসমা খানম, ইনচার্জ রুহুল আমিন রাসেল। পরে বিজয়ীদের হাতে উপহার ও সম্মাননা তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং শিক্ষকরা। অনুষ্ঠান শেষে সবাই মিলে একসাথে ফল খাওয়ার উৎসব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ বলেন, কোমলমতি শিশুদের দেশীয় ফল চেনানো এবং দেশীয় ফলের গুনাগুন সম্পর্কে জানানোর জন্যই এই আয়োজন। ‌এমন আয়োজনের মাধ্যমে শিশুরা দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে। ‌পাশাপাশি এই উৎসবের অংশ নিতে পেরে শিশুরা যে আনন্দ পেয়েছে, তা তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আনন্দঘন ও উৎসবমুখর আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম বলেন, শিশুদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান ও সাবিনা ইয়াসমিনের যৌথ উপস্থাপনায় ফল উৎসবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক জাকির হোসেন চৌধুরী, সুমন শীল চন্দ্র, বাবুল সর্দার। ফল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা বেগম, রাবেয়া আক্তার জুঁই, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, জাকিয়া ইসলাম, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, সুমাইয়া মিম, শারমিন আক্তার, আফরিন আক্তার, ইতি রানী দেবনাথ, নাহিদ নিশাত, রুপা আক্তার, আরিজাসহ সকল শিক্ষকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন