সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই সাথে রাষ্ট্রের উন্নয়নে যেকোন স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অতুলনীয়। তেমনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশন।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এ সংগঠনটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়। ছোট ছোট কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে সংগঠনটি। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে স্থানীয় মহামায়া বাজারে গত ২৫ মে এক মানববন্ধনে অংশগ্রহনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এর পর থেকে সংগঠনের পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের আয়োজন, একজন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ, কলেজ পড়ুয়া এক অসহায় শিক্ষার্থীর বই ও ফরম ফিলাপের সম্পূর্ণ টাকা বহনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করলো সামাজিক সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশন।

ইউনিয়নের কোটরাবন্দ এলাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনের উপদেষ্টা রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মোঃ আব্দুর রহিম, ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, সংগঠনের সভাপতি মোঃ মামুন মিজি, সহকারী সেক্রেটারি রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল মিজি, তথ্য ও গবেষণা সম্পাদক পাভেল বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, সদস্য বিল্লাল মিজি, জাহিদ বেপারী সহ অন্যান্য সদস্যরা উপরোক্ত কার্যক্রমে অংশ নেন।
সমাজের সকল এতিম, দরিদ্র, প্রতিবন্ধী, অসহায় শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়াসহ সমাজের সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এই প্লাটফর্মের পাশে থাকার জন্য বিনীত আহবান জানান সংগঠন এর সভাপতি মো: মামুন মিজি।

মাসুদ হোসেন